বুধবার, অক্টোবর ২১, ২০২৬

মা হ মু দ নো মা ন

  • আমাকে বলতে পারতে
  • ২০২৬-১০-২০ ১৩:২৩:১৭

তুমি নাকি বেড়াতে চলে গেলে 
কী পুবে, কী পশ্চিমে
নাকি আমার দক্ষিণে,
উত্তরে মেঘের বেহায়াপনা 
লেংটা করে দেখাচ্ছে 
বাস ড্রাইভার এসে
এইমাত্র বলে যাচ্ছে, 
শ্যাম্পুর তটরেখায়
জল মোচড়ামুচড়ি করছে 
আরো বলে গেছে
মিঠে মিঠে রোদ,
কুয়াশার খর আলগা করে 
দেখোনি আলুর ক্ষত -
ঘরেও বলে যাওনি
মাঠের তৃষা মাঠে
কাদার কবুতর
উড়ে উড়ে এসে 
আমার কবিতার খাতায়
                নখে...
 আঁচড় কাটছে
 


এ জাতীয় আরো খবর