বুধবার, অক্টোবর ২১, ২০২৬

দূষিত বায়ুর শহরের তালিকায় নবম ঢাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১০-২০ ১০:৩৩:৩৫
ফাইল ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় নবম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক ছিল ১৬৩, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একই সময়ে ২১১ সূচক নিয়ে তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে মঙ্গলবার, ২০ অক্টোবর প্রকাশিত তথ্যে এসব চিত্র উঠে এসেছে।
তালিকায় ২০৫ সূচক নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের নয়াদিল্লি এবং ২০১ সূচক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৯৩ সূচক নিয়ে চতুর্থ এবং ভারতের মুম্বাই ১৭৬ সূচক নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো। ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সূচক ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

ঢাকার বায়ুদূষণ, দূষিত বায়ুর শহর, বায়ুমান সূচক


এ জাতীয় আরো খবর