বুধবার, অক্টোবর ২১, ২০২৬

শিরোমণির বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোল্লা কওসার আলী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১০-২০ ১৯:৩৭:১৫

​ফুলবাড়ী গেট প্রতিনিধি :
খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি পূর্বপাড়া (৭ নং ওয়ার্ড)-এর বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মোল্লা কওসার আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  
​পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে তাঁর শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। এরপর তাঁকে দ্রুত চিকিৎসার জন্য খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।  
​সমাজসেবামূলক ও শিক্ষাবিস্তার কাজে নিবেদিতপ্রাণ এই মানুষটির দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করেন।


এ জাতীয় আরো খবর