বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলায় গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে তার কন্যা সন্তানকে কুপিয়ে জখম করায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।।
মামলা সূত্রে জানা গেছে তালতলী উপজেলার পঁচা কোড়ালিয়া ইউনিয়নের উত্তর গাববাড়ীয়া গ্রামে এক গৃহবধূকে প্রতিবেশী বেল্লাল আকন ধর্ষনে ব্যর্থ হয়ে ঐ গৃহবধূকে কোপানোর চেষ্টা করে , না পেরে ক্ষিপ্ত হয়ে তার কন্যা সন্তান নুহা (৬) কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় বেল্লাল আকন (৪০) কে আসামি করে ভূক্তভোগী গৃহবধূ আঁখি আক্তার (৩৫) বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলা দায়ের করে । মামলা সূত্রে আরও জানা গেছে , ভূক্তভোগী গৃহবধূ আঁখি আক্তারের স্বামী মোহন আলীর বাড়ি কুমিল্লায় । সে প্রথম স্ত্রীকে নিয়ে সেখানে থাকেন। তাই আঁখি আক্তার ৩ টি সন্তান নিয়ে পঁচা কোড়ালিয়া ইউনিয়নের উত্তর গাববাড়ীয়া গ্রামে বাবার জমিতে দোচালা টিনের ঘর তৈরি করে বসবাস করে। মানুষের বাড়িতে ঝি ঝি এর কাজ করে জীবিকা নির্বাহ করে। তার অসহায়ত্বে সুযোগ পেয়ে আসামি বেল্লাল আকন কু-প্রস্তাব দিয়া আসিতে থাকে। একপর্যায়ে এ বছরের ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামি বেল্লাল ওই গৃহবধূর ঘরের মধ্যে ঢুকিয়া তাকে ঝাপটায় ধরে পরনের কাপড় চোপড় খুলে ফেলে ধর্ষনের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত দেয় । এ সময় ওই গৃহবধূর ডাক চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে আসলে আসামি বেল্লাল আকন ধর্ষনে ব্যর্থ হয়ে তার সঙ্গে থাকা দা দিয়ে ওই গৃহবধূকে কুপিয়ে জখম করার চেষ্টা করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন আসলে আসামি বেল্লাল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূর মেঝ কন্যা নুহা (৬) কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। বেল্লাল আকন (৪০) তালতলী উপজেলার পঁচা কোড়ালিয়া ইউনিয়নের উত্তর গাববাড়ীয়া গ্রামে আজিজ আকনের ছেলে।
২০ অক্টোবর মঙ্গলবার বাদীর আইনজীবী মোঃ জহিরুল ইসলাম ফোরকান বলেন,মামলাটি বর্তমানে পুলিশ প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।