স্বপ্নলোকে হাহাকারে বুক আমরা মানুষ
বেঁচে রবো না অম্লান,
আমরা মাটিতে মোড়া মানুষ তাজা প্রাণ।
মাটির দেহ মাটিতে খাবে
তবুও সকলের এলোমেলো কথা থাকবে।
রাতের অন্ধকারে দেখা যায় না কিছু মাটিতে মোড়া
আমাদের চারপাশের দেয়ালে ঘেরা,
মাটি মনের দূরত্ব কাছাকাছি সময় নয় ধরা
উড়াল পাখি আকাশ তাঁরা,
ঘুমের ঘরে আমরা মরা।
সবার মধ্যে থাকে বহুরূপী মাঠ
স্বপ্নলোকে হাহাকার বুক পথঘাট
আমরা মাটিতে মোড়া মানুষ
ধান কাটা মাঠে জোনাকির আলো,
দশ দিকে দশ কথা গেলো।
লালিত নাঙ্গল শরীর,
সবারই মাঝে বেঁচে যে এসেছি মানবজমিন।
আমি নিজের চোখেই নিজে ঔষধ
বয়স প্রায় ধর ধর সত্তর,
প্রয়োজন মতো ছায়া অতীত কিছু বল
তার ভরা চোখে আলো জল
যেতে, যেতে এ জীবনে
নিজেকে বাঁধতে চায়
এত নিঃশ্বাস এর ভেতর শ্বাস, কোথায়
যায় যায় জীবন চলে যায়,
মাটিতে মোড়া দেহটায় পোকামাকড় খায়।