বুধবার, অক্টোবর ২১, ২০২৬

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • বেঈমান
  • ২০২৬-১০-২০ ১২:১৯:১২

স্রষ্টার সৃষ্টির মধ্যে মানুষই উত্তম
বেঈমান মানুষগুলো পশুর চেয়েও অধম।
পশু কভু নাহি খায় নিজ পশুর মাংস
মানুষ নামের জানোয়ার অনেক বেশি হিংস্র।
স্বার্থের জন্য মানুষ মানুষকেই করে খুন
বেঈমান মানুষগুলোর ইহা বড় গুণ।
মিষ্টি কথায় ভুলিয়ে হতে চাইবে প্রিয়া
স্বার্থ ফুরালে করে নিবে অন্যকে বিয়া।
প্রেমে প্রতিজ্ঞা করে ভাবে প্রেম বাজারের পণ্য
এ নয় ও নয় যেন ওর প্রেমে জগৎ ধন্য।
পরের ফুলশয্যায় যেয়ে বলে প্রেম পবিত্র
বেঈমান মানুষগুলোর এ হলো চরিত্র।


এ জাতীয় আরো খবর