বুধবার, অক্টোবর ২১, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উৎসব অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: বিজিপি

  • লেখক অমূল্য কুমার বৈদ্য
  • ২০২৬-১০-২০ ১৫:৫৯:৪২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার।
তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতি, মানবিকতা ও শুভশক্তির জাগরণের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
এম এ আলীম সরকার আরও বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যেন বৈষম্য, নিপীড়ন কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সর্বজনীন  কল্যাণ কামনা করেন।
 

 


এ জাতীয় আরো খবর