বুধবার, অক্টোবর ২১, ২০২৬

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ,কার্যকর অবিলম্বে

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১০-২০ ১৫:৪৫:৪৫
ছবি: সংগৃহীত।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন তিনি। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা গেছে। পরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ইশরাকের পদত্যাগের পর মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী ২৭ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ২৩ জন।

ইশরাক হোসেন, প্রতিমন্ত্রীর পদত্যাগ, মন্ত্রিসভা


এ জাতীয় আরো খবর