সোমবার, অক্টোবর ১২, ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি: বাংলাদেশ গণমুক্তি পার্টি

  • লেখক অমূল্য কুমার বৈদ্য
  • ২০২৬-১০-১১ ১৫:৪৪:৩২

রবিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টি বিজিপি)"র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, গতকাল (১০ সেপ্টেম্বর ) সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠির হামলায় ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন বাংলাদেশি। আহত হয়েছেন ৩০৯ জন। আমরা এই ন্যাক্কারজনক বর্বোরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানাচ্ছি এবং  শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি। 
তিনি বলেন, বেসামরিক বিমানবন্দর ও জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন যেকোনো হামলা নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে এবং নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি অবিলম্বে সহিংসতা বন্ধ, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। আমরা, একই সঙ্গে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।

 


এ জাতীয় আরো খবর