মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২৪টি ককটেল উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-১১ ২৩:৩৯:১৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এবং জেলা শহর থেকে থেকে  পৃথক ঘটনায় ২৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এসব ঘটনায় কেউ আটক হয় নি।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১১অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে মহারাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুন্সিটোলা মন্ডলপাড়া এলাকার একটি লেবুবাগানে মাটির নীচে তিনটি গর্ত করে ৩টি লাল রং এর বালতিতে পুঁতে রাখা লাল রং এর স্কচটেপ মোড়ানো ১৭টি ককটেল  এসআরবির বোম্ব ডিসপোজাল  ইউনিটের সহায়তায় উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়।
সূত্রগুলো জানায়,এলাকাবাসী ওই বাগানে সন্দেহজনক ৩টি নতুন গর্ত  ও ককটেল রাখা ৩টি বালতি দেখতে পেলে বিকাল ৩টার দিকে পুলিশে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে এরআরবি-৫ রাজশাহীর বোম্ব ডিসেপাজাল ইউনিটকে খবর দেয়া হলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে রাতে ককটেলগুলো উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, এর আগে দুপুর ১২টার দিকে জেলা শহরের জোড়গাছি নতুন মহল্লা এলাকায়  তিন রাস্তার মোড়ে সড়কের পাশে একটি নির্মাণাধীণ বাড়ির সামনে ঘাসের উপর এলোমেলোভাবে ছড়িয়ে রাখা ৭টি ককটেল দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, কে বা কারা কেন ওই  দুই স্থানে ককটেলগুলো মজুদ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এসব ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর