১৯৯০ সনের এইদিনে এরশাদ সামরিক স্বৈরাচারের পতনের লক্ষ্যে ৮,৭ও ৫ দলীয় জোট আহুত ঢাকা অবরোধ আন্দোলনে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া কলেজ ছাত্র নাজির উদ্দিন জেহাদ সামরিকজান্তা এরশাদের পেটোয়া বাহিনীর হাতে দৈনিক বাংলা মোড়ে আন্দোলন চলাকালীন সময়ে নির্মমভাবে নিহত হন।
শহীদ জেহাদের লাশ ছুুয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সামরিক স্বৈরশাসন বিরোধী আন্দোলনে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্রঐক্য গঠিত হয়।
নেতৃবৃন্দ এরশাদ পতনের একদফা বাস্তনায়নের অঙ্গীকার করে ঘোষনা করেন "এরশাদ সামরিক স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ছাত্রসমাজ রাজপথ ছাড়বোনা।"
অবশেষে ১৯৯০ সনের ৪ঠা ডিসেম্বর ক্ষমতা ছেড়ে দেন এরশাদ। ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অন্তরবর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অস্থায়ী রাস্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিনের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
১০ অক্টোবর শহীদ জেহাদ দিবস তাই আমাদের গনতন্ত্র বিজয়ের ইতিহাসে গুরুত্ব বহন করে।
দিনটি পালন উপলক্ষে আজ ১০ অক্টোবর শনিবার সকাল ৯টা দৈনিক বাংলা মোড়ে অবস্থিত শহীদ জেহাদ স্কয়ারে '৯০এর ছাত্র-গনঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দ সহ ৮২-৯০ সনের ছাত্রনেতৃবৃন্দ শহীদ জেহাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং নেতৃবৃন্দু জেহাদের স্মৃতির প্রতি ১ মিনিট দাড়িয়ে নিরবতায় পালন করেন।
সমাবেশে শহীদ জেহাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উপলক্ষ্য এরশাদ সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে ক্রিয়াশীল ছাত্র সংগঠন জাসদ সমার্থিত বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি এ্যাডভোকেট মনসুরুল হাই সোহন,জাগপা সমার্থিত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান,বাংলাদেশ ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি রাজু আহমেদ, ছাত্র ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ ছাত্র মৈত্রী সাবেক নেতা ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর উত্তর এর সভাপতি সাদাকাত হোসেন খান বাবুল,জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সাধারণ সম্পাদক ও গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অশোক ধর,বাংলাদেশ ছাত্র কেন্দ্রের সাবেক কেন্দ্রীয় নেতা ও সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক কেন্দ্রীয় নেতা ও গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম প্রমূখ।