মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

কোম্পানীগঞ্জে বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-১০-১১ ২২:৫৭:০২

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
পিপিআর মুক্ত দেশ গড়ি,ছাগল ও ভেড়া সুস্থ রাখি, এস্লোগানকে ধারণ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের নির্দেশনায় পিপিআর  রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ০৩-১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার (৪র্থ ডোজ) বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়েছে। 
রোববার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বসুরহাট পৌরসভা ও সকল  ইউনিয়নে এই টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো: নুরুলকাওছার খাঁন বলেন, পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। এ রোগ থেকে গবাদিপশুকে সুরক্ষিত রাখতে এবং পশুপালনে খামারিদের আর্থিক ক্ষতি এড়াতে আমরা উপজেলাজুড়ে ব্যাপকভাবে টিকাদান কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে দল গঠন করে নির্ধারিত কেন্দ্রে ও প্রান্তিক পর্যায়ে এই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। খামারিদের নিজ নিজ পশুকে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 


এ জাতীয় আরো খবর