শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১০-০৮ ১৬:০৮:১৯
ছবি: সংগৃহীত।

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং পরিবহন খাতের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে করণীয় নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি জানান।
বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান নানা সমস্যা দূর করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা ও সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাজধানীর ক্রমবর্ধমান পরিবহন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপদ ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ধারাবাহিকতার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো।

গণপরিবহন, ঢাকা, সড়ক নিরাপত্তা


এ জাতীয় আরো খবর