ফুলবাড়ীগেট প্রতিনিধি : বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা -৩ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনাকে মাদকমুক্ত একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। তার এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুর থানা যুবদলের উদ্যোগে বিকালে ৩ নং ওয়ার্ডস্থ সারাডাঙ্গা মাঠে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও দৌলতপুর থানা যুবদল সভাপতি প্রার্থী এম এম জসিমের সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত দৌলতপুর থানা বিএনপি'র সাধারন সম্পাদক শেখ ইমাম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খবির উদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সাধারন সম্পাদক রকিবুল ইসলাম মিঠু, মোঃ আলামিন সরদার রতন, দৌলতপুর থানা যুবদল নেতা মোঃ হান্নান মোড়ল, মোঃ নাজমুল হোসেন, রওশন মুস্তাফিজ নয়ন, ছাত্রনেতা হাসিবুর রহমান শোভন, ডি.কৃষিবিদ মাফিজুর রহমান, মোঃ ফয়সাল ইমাম লিপু, মানিক গাজি, অভি, শেখ মিলন,অলিভ হাসান, আকিব, জাভেদ, শিমুল, কাজী শুভ,মোঃ মিজান, মোঃ মামুন, মোঃ রাজিব, মোঃ হাসিব,মোঃ ময়না, মোল্লা রাজু, মোঃ সজিব, মোঃ রিপন, মোঃ জুয়েল, মোঃ সম্রাট আকবরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।