চারিদিকের অন্ধকার মিলিত হয়ে পোয়াতি হয়
একদিন তীব্র প্রসব বেদনা ভেদ করে
বিদ্রোহ, পা রাখে ধূসর পৃথিবীতে
রং বদলায় সময়ের স্রোতে
রুধির ধারা বয়ে যায় জলে,স্থলে
ক্রমাগত ধ্বংস আর আর্তচিৎকারের মধ্য দিয়ে,
তারপর মধ্যাহ্নের সূর্য হেঁটে চলে
মাঝপথে হাত ধরে নেয় আরও অগুনতি লড়াকু।
ঝড় ওঠে
ঝড় বাড়ে
আঘাতে ভেঙে যায় কত কিছু
প্রাণ ওড়ে পলকা খেলনার মত
সব শেষ হলে
ধ্বংসস্তূপ থেকে উঁকি মারে নতুন আলো
তার নাম রাখা হয় জয়
পৃথিবী তাকে বুকে ভরে নেয়
অন্য কোনো আঁধারের সঙ্গমে নতুন জন্ম দেবে বলে!