সোমবার, জুলাই ২৭, ২০২৬

আ জা দ রা য় হা ন

  • সংস্কৃতির আলো জ্বালো
  • ২০২৬-০৭-২৭ ০৮:২০:৪৯

সংস্কৃতির আলো নিভে গেলে অন্ধকার নামে মনে
যুক্তির প্রদীপ জ্বলে না আর কুসংস্কারের ক্ষণে
বইয়ের পাতায় লুকিয়ে থাকে জাগরণেরই গান
শিল্পের রঙে মানুষ খুঁজে পায় মানবতার প্রাণ
সুরের ভেতর কোমল হয়ে যায় পাথর-হৃদয়
সাহিত্যের স্পর্শে মানুষ নিজের ভুলকে ভয়
যেখানে মুক্তচিন্তা থাকে সেখানে ভোরের আলো
গোঁড়ামির দেয়াল ভেঙে সবাই সত্যকে ভালো
অন্ধবিশ্বাস শেকড় গেড়ে বসে নীরব ঘরে
সংস্কৃতির কণ্ঠ রুদ্ধ হলে বিবেক মরে ধীরে
অন্যায়ের বিরুদ্ধে তখন কে তুলবে প্রতিবাদ
মানুষ যদি মানুষ না হয়, কিসের এত উল্লাস
তাই শিশুর হাতে তুলে দাও বই আর স্বপ্নের বীজ
শিল্প-সাহিত্য-সংগীতে হোক হৃদয়ের নতুন সিঁড়ি
মানবিকতার পাঠ ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে
জ্ঞান আর সংস্কৃতির আলো জ্বলুক ঘরে ঘরে প্রাণে
আলোকিত মানুষ গড়লেই বদলাবে সমাজ।


এ জাতীয় আরো খবর