তুমি বলেছিলে,
পৃথিবীতে মিথ্যে রাজত্ব করে
তাই তুমি মিথ্যের পক্ষে থাকো।
তুমি বলেছিলে,
পৃথিবী বহু আগেই অ-মানুষের বশীভূত হয়েছে
তাই তুমি মানুষের পক্ষে থাকো না।
আমি জানি তুমি ভুল বলোনি;
কিন্তু কী করি বলো!
নিতান্তই বোকা এক কৃতজ্ঞ মানুষ আমি
যারা মিথ্যে বলেনি, যারা ভালোবেসেছে
তাদের সঙ্গ ছাড়ি কি করে!
তাই আজও থাকি মানুষেরই দলে
আজো আমি সত্যকেই ভালোবাসি।