কে বলে,
কাঁদেনা পুরুষ!
পুরুষও কাঁদে !
হৃদয়ের অন্তদহনে,
শূন্যতার বালুচরে,
লোক চক্ষুর অন্তরালে ,
সাদা-কালো ক্যানভাসে !
যখন ভালোবাসা হারিয়ে যায়,
মেঘে ঢাকা বৃষ্টির ধারাপাতে !
কেঁদে ভাসে পুরুষ ,
দু'নয়নে নোনা জলে,
বুকের পাঁজরে, ব্যাথার আঁচড়ে ,
কষ্টের মায়া জ্বালে পুরুষ কাঁদে
তখনও নীরবে!
কে বলে,
কাঁদে না পুরুষ !
সুখের অস্থি মজ্জা দারিদ্র্যের কষাঘাতে,
দুমড়ে মুচড়ে নুয়ে পড়া পিঠের ভাঁজে,
বুকের জমিনে।
তখনও কাঁদে পুরুষ
নিরবে অশ্রু জলে !
ফেলে আসা পথ ভুলে
কত-না ব্যাথার ছলে ,
হৃদয়ের ঘরে থাকা
হৃদয়ের নাম বলে,
কাঁদে পুরুষ নারীর
মিথ্যে ভালোবাসার ছলে!
কে বলে,
কাঁদে না পুরুষ !
পুরুষ কাঁদে নিরবে !
পৃথিবীর মায়া জ্বালে,
নারীর দোনাচালে
সকল ছলনা ভুলে ,
নিভৃতে একা নিঃসঙ্গ জীবনাচারে,
কাঁদে,পুরুষ কাঁদে ।
কে বলে ,
কাঁদে না পুরুষ ?
পুরুষও কাঁদে ,
না বলা অন্যায় অপরাধ
সোচ্চার প্রতিবাদে
পুরুষ কাঁদে !
কে বলে ,
কাঁদে না পুরুষ!