শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬

স্মৃতিতে অম্লান শিল্পী বেদার উদ্দিন আহমেদ

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৫ ১৯:৩৪:৫৩

বেদার উদ্দিন আহমেদ 'বাফা'র সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী।
জন্ম ১৫ মার্চ ১৯২৭ সালে বগুড়া জেলার শেরপুর সদরে। পিতার নাম মহিরউদ্দিন আহমেদ ও মাতার নাম নেকজাহান বেওয়া।
শিল্পী বেদার উদ্দিন আহমেদ শৈশবেই পিতৃহারা হন। মায়ের মুখে ইসলামি গান শুনে সঙ্গীতের প্রতি তাঁর আগ্রহ জন্মায়।
১৯৪২ সালে তিনি সং পাবলিসিটি বিভাগে চাকরিতে যোগদান করেন। কলম্বিয়া ও এইচএমভি গ্রামোফোন কোম্পানি থেকে তাঁর গানের রেকর্ড বের হলে সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন। কলকাতা বেতার কেন্দ্র থেকে সেসময় তিনি নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। 
১৯৪৭ সালে দেশবিভাগের পর তিনি ঢাকায় চলে আসেন এবং তৎকালীন পূর্ব পাকিস্তান বেতারে সঙ্গীতশিল্পী হিসেবে যোগ দেন। 
বেদার উদ্দিন আহমেদ ছিলেন সমস্ত বাংলায় ভাওয়াইয়া শিল্পী আব্বাসউদ্দীনের সম্পূরক গায়ক। 
পঞ্চাশের দশকে তাঁকে আমরা পেয়েছি নবগঠিত একটি স্বাধীন দেশে নবজাগরণের প্রতীক হিসেবে। 
বিভিন্ন সঙ্গীত সভায় বাংলার আনাচে কানাচে তিনি দেশাত্মবোধক ও নজরুলের গান গেয়ে মুগ্ধ করেছেন সবাইকে। 
সঙ্গীতে অবদানের জন্য ১৯৭৪ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ১৯৮০ সালে একুশে পদকে ভূষিত হন তিনি। 
জাতীয় জাগরণে শিল্পী বেদার উদ্দিন আহমেদের ভুমিকাকে অস্বীকার করার কোনও সুযোগ নেই। 
১৩ জানুয়ারি ১৯৯৮ সালে বিশিষ্ট এই সঙ্গীতশিল্পী শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শ্রদ্ধাঞ্জলি। 
 


এ জাতীয় আরো খবর