শনিবার, মে ৩০, ২০২৬

সা লে হা আ ক তা র

  • প্রেম ও বন্ধুত্ব
  • ২০২৪-০২-১০ ০৯:৪১:১২

মধ্য রাতের চূড়ায় জ্বলে 
উচ্চ আলো, উচ্চ সৌন্দর্য, উচ্চ আনন্দ
ওর ফোঁটায় ফোঁটায় রক্ত ক্ষরণ পিপাসা
একটাই তরঙ্গ সুক্ষ্ম মায়াজাল বোনে
ঐ চূড়ার একাকী আলোটাই প্রেম
 বেদনার বহ্নি বুকে দগ্ধ দহন।
এটা কখনো সমতটে পৌঁছায় না
সমভূমিতে বহুজন পা রাখতে পারে
বহু রং এর মেলা---
আর ওটাই বন্ধুত্ব, সমান্তরাল রেললাইন বহমান
চলাচল  নিরন্তর, ধোঁয়া ধূলিহীন
স্বচ্ছ ঝুলন্ত নির্মল আকাশ।

 


এ জাতীয় আরো খবর