চাঁদ ভেজা জ্যোৎস্নায় স্নাত ক্ষণ বেদেনী এ মন
চপলা,চঞ্চলা,হরিণ হরিণ চোখ যে যখন তখন,
আষাঢ়ে অঝোর ধারায় ঝরে বাদল বরিষণ।
উদাস উদাস খেয়ালে শান্ত বুনন পোয়াতি স্বপণ,
আনচান ভাবনা,কামনাতে লেগেছে আজ গ্রহণ।
অনাচারে অবিচারের ত্রাসে কাপে আলোর ভুবন।
সোনালি রোদ্দুরে তপন অভিসার থাকনা গোপন!
পান্ডুর গালে অমোঘ নিয়মে চুমে যমের সাতকাহন,
ভ্রান্তির ভেড়াজালে দিনযাপন পান্ডুলিপি আয়োজন।
অভিমানে অভিনব লুকোচুরি খুব কি বেশি প্রয়োজন?
বেহায়া প্রত্যাশার পাখির এমন বেমালুম গোপন,
ঝরা পাতা গল্পের কথন মজেছে যবে মনের মতন,
হাত বাড়িয়ে পেতে পেতে হলো বুঝি স্বর্গের পতন।
আবেগের ঘনঘটা হৃদয় উপত্যকায় হয়নিতো যতন,
লাগামহীন নেশা কদমের সুরভিরে নিবিড় আলিঙ্গন।
ঠোঁটে ঠোঁটে আলাপন বেদনারে গভীর আয়েসীচুম্বন।
সুখের পেয়ালায় জলঢালে অপাংক্তেয় মুখরা রমনী,
দুঃখ রাশি আতসি ঋষিমণি ভালোবেসে অভিমানী।
অবাধ্য,অসভ্য বেয়াড়া,নপুংসকের বহুত আমদানি,
মেঘেমেঘে ঢাকা আকাশ পড়েছে মেঘরাঙা জামদানী।
নিয়তির নিয়মে এ প্রহরটা বড্ড বেসুরা বিগ্রহ পাষাণী
আাশা আর নিরাশার করালগ্রাসে বন্দী জীবন সারণী।