রবিবার, জুলাই ২৬, ২০২৬

না সি য়া ডে লা

  • ছেঁড়া তার !
  • ২০২৬-০৭-২৬ ১৭:৩০:১০

 এমন জঘন্য সময় কোথা থেকে উঠে আসে ?
 বিবস্ত্র সব অধরা সময় ! 
 ফুরিয়ে যায় ভাটিয়ালি টানে তিব্র স্রোতের মতো 
 যখনই তুমি পাশে আসো। 
 অফুরন্ত সময় চাই আমার, তোমাকে অপলক
 দেখবো বলে আরও সময় চাই। 

বুকের গহীনে 
 রক্তাক্ত তন্ত্রি থেকে ওঠে আসে শিহরণ। 
পরাণ পাখিটার শর- গাঁথা চিৎকার, 
আর কতকাল অপেক্ষায় রাখবে ? 
  অসুখ করেছে ভীষণ, 
চোঁখে, ঠোঁটে, বুকে, পাঁজরের হাড়ে 
আমার যে অসুখ করেছে খুব ! 

সে অসুখ তোমার অভাবে ভেসে যায়, 
  ক্ষয়ে যাওয়া চাঁদের আলোর মতো নিশ্বব্দে। 
সে অসুখ আমার মতো 
লিঙ্গ ও যোনিহীন সৎ হতে 
 ঘৃনা করে অবিরাম। 
অফুরন্ত সময় চাই আমার, তোমাকে অপলক
 দেখবো বলে আরও সময় চাই ।


এ জাতীয় আরো খবর