ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার ২০২৬-২৭ মেয়াদের নবগঠিত কমিটির পরিচিতি সভা আগামী ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ডুমুরিয়া মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ উপলক্ষে গত ২৬ জুলাই (রবিবার) সন্ধ্যা ৭টায় ডুমুরিয়া জনতা ক্লিনিকে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে পরিচিতি সভা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট একটি ‘পরিচিতি সভা বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়।
নবগঠিত বাস্তবায়ন কমিটিতে গাজী আব্দুল আজিজ-কে আহ্বায়ক, রবিউল ইসলাম ও মোল্লা মনিরুল ইসলাম-কে যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল হক লিটন-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির সম্মানিত সদস্যরা হলেন:
১. জাহাঙ্গীর আলম মুকুল
২. মোক্তার হোসেন
৩. জুলফিকার আলী ভুট্টো
৪. জি এম জাকির হোসেন
৫. খান আরিফুজ্জামান নয়ন
৬. হুসাইন খান
৭. আবদুল্লাহ খান
৮. বলরাম রায়
৯. সরোজিত ঢালী
১০. আজিজুর হাকিম
১১. রবিউল ইসলাম
১২. শাহারুজ্জামান সবুজ
আগামী ৬ আগস্টের উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ (ওসি), শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং নিসচার সম্মানিত উপদেষ্টা, পৃষ্ঠপোষকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে। অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।