সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • কাজল চোখে শ্রাবণ মেঘ
  • ২০২৬-০৭-২৫ ২২:৫৫:১৮

শ্রাবণের মেঘগুলি উড়ে এলো 
শেষ বিকেলে দীঘল কালো চুল ছুঁয়ে,
বললো চুপিসারে ,চোখের জল 
নিয়ে এসেছি মেঘের দেশ থেকে। 
তুমি বলে আর কাঁদো না 
চোখের জল শুকিয়ে গেছে!
আমি কান্না হয়ে এসেছি 
শ্রাবণ ধারায়। 

শিশির প্রভাত ,একলা দুপুর ,
বিষন্ন বিকেল ও দীর্ঘ কষ্ট রাত্রি,
বেজে চলবো অশ্রুজলে 
রিমঝিম নুপুর । 

সে সুরে নেচে উঠবে ধরণী 
সুর তাল লয়ে মগ্ন দিন যামিনী,
কাজল চোখে শ্রাবণ মেঘ 
ঝরবে অবিরাম অনিঃশেষ প্রেম । 

শ্রাবণ মেঘ বিষন্ন তুমি 
রিমঝিম ভিজবো আমি ।


এ জাতীয় আরো খবর