মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

‎র ফি কু ল ই স লা ম

  • ‎হে আমার প্রয়তি
  • ২০২৬-০৭-২৬ ২০:৪৪:৫৪

‎‎আজ যখন প্রণয়ী ব্যস্ততায় বিছায় আকাশ 
‎দিগন্ত ছুঁয়ে সপ্তর্ষি ঘুমিয়ে গেছে দিনে,
‎তোমার এলোচুলের মতো মেঘে ঢেকেছে রাত্রি 
‎মুষলধারে বৃষ্টির তালে দুলছে গাঢ় অন্ধকার
বৃষ্টির তুমুল ছন্দ লয়ে নেচে উন্মাদ ময়ূরী। 
‎তোমার চোখের জল ধার নিয়ে কি শ্রাবণ ঝরছে? 
‎যে শ্রাবণের বৃষ্টিতে ভিজেও আমি পুড়ি, 
‎বর্ষার ভরা নদীতে ডুবেও আমার তৃষ্ণা মেটে না। 

‎কে বা নাজানে, চাঁদের আলো ছাড়া রাতের বাসর রচে না —
‎জোনাকির আলো ছাড়া রাতের ফুলশয্যায় 
‎আতশবাজি ফোটে না, আর 
‎তারার উপস্তিতি ছাড়া জমে না আকাশে আনন্দ মেলা। 

‎তবে কেন আজ তুমি প্রতিশ্রুতি ভুলে 
‎অচেনা বন্দরে আমার এই বিরহ দিনে? 

‎আকাশে চাঁদ আলো ছড়াক তোমার মুখের মতো 
‎তোমার আঙ্গুলের আলো নিয়ে জোনাকিরা জ্বলুক 
‎আর মুখের হাসিতে জমে থাক তারাদের মেলা। 

‎হে আমার প্রিয়তি
‎কেন আজ নিস্পৃহ আমার ক্রান্তিকালে 
‎কেন আজ এই অভিমান আমার নিঃসঙ্গ বর্ষায়। 


এ জাতীয় আরো খবর