শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী

  • মোঃ আরিফুল ইসলাম
  • ২০২৬-১০-১৬ ১৯:১৯:০৭

ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়ামের ১০ অক্টোবর ২০২৬ তারিখের সভায় শেখ রফিকুল ইসলাম বাবলুকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদান এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ১৬ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের সভায় পূর্ববর্তী সভার ওই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের নেতৃত্বে ভাসানী জনশক্তি পার্টিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
নতুন নেতৃত্বের অধীনে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হবে। একই সঙ্গে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ ও দর্শনের আলোকে তাঁর কাঙ্ক্ষিত **ইসলামী সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
নেতৃবৃন্দের প্রত্যাশা, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ভাসানী জনশক্তি পার্টি ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
 

 


এ জাতীয় আরো খবর