ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার দুর্গা পূজা উৎসব বর্তমান সরকারের নেতৃত্বে নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, বিএনপি সরকার সকলের সরকার এবং ধর্মীয় স্বাধীনতার সরকার সকলকে মনে রাখতে হবে ধর্ম যার যার বাংলাদেশ সবার সকল ধর্মের মানুষ একই রকম বাক স্বাধীনতা ভোগ করবে এটি বর্তমান প্রধানমন্ত্রীর একটি অন্যতম নির্বাচনী ওয়াদা। মিলেমিশে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহŸান জানিয়ে তিনি বলেন, কোন সম্প্রদায়িকতা নয় সাম্প্রদায়িক সম্প্রীতি মাধ্যমেই আগামী সুন্দর বাংলাদেশ নির্মাণে সকলকে ঐক্যবধ্য ভাবে কাজ করতে হবে। তিনি গতকাল ১৮ অক্টোবর বিকেলে ফুলতলা উপজেলার ১ নং আটরা গিলাতলা ইউনিয়নের আটরা পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, ইস্টার্ন গেট গাছতলা বুড়ো মায়ের সার্বজনীন পূজা মন্দির, ফুলতলা ইউনিয়নের দক্ষিণ ডিহি নবীন সরস্বতী সার্বজনীন পূজা মন্দির, শীতেরঘাট পয়গ্রাম কসবা সার্বজনীন পূজা মন্দির , উত্তর ডিহি ভাটপাড়াঘাট সার্বজনীন পূজা মন্দির, জামিরা ইউনিয়নের পিপরাইল ক্ষত্রিয় পাড়া সার্বজনীন পূজা মন্দির, পিপরাইল দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির, ধোপাখোলা দাসপাড়া সার্বজনীন পূজা মন্দিরসহ বেশ কয়েকটি পূজামন্দির পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম আতাউর রহমান, বিএনপি নেতা আলমগীর সদ্দার, মোঃ জাহিদুল ইসলাম খান, মোঃ রেজওয়ান , মো. সাকিব ,তৌহিদুর রহমান বাপ্পি, তারিফ হোসেন মো. দিপু, ডাক্তার শামীম, মোঃ গাউছে আটরাল, আনোয়ার হোসেন বাবু, সিরাজুল ইসলাম মিন্টু, মোঃ মাসুম, কাজী টিটো, তুষার, গিলাতলা ইউনিয়ন যুবদলের আহŸায়ক মোঃ তহিদুল ইসলাম তৌহিদ, মোঃ সাহেব আলী, অপু কাজী, মোঃ মিলন, আসাদুজ্জামান শুকুর, মোঃ সোহাগ,রিয়াজ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।