সোমবার, অক্টোবর ১২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন,র‌্যালী ও স্মারকলিপি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-১১ ১৮:৩৯:৪২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের কূখ্যাত মাদকস্পট হিসেবে চিহ্নিত  ১নং ওয়ার্ডের ৬টি মহল্লার বিভিন্ন শ্রেনী-পেশার নাগরিকরা এলাকায় মাদকের ভয়াবহ ছড়াছড়ি, ক্রয়-বিক্রয় ও সেবন বন্ধ এবং মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং র‌্যালী করেছেন। র‌্যালী শেষে  জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে স্মারকলিপি দেয়া হয়।
রবিবার(১১ অক্টোবর) সকালে শহরের উদয়ন মোড় এলাকা থেকে  ১ নং ওয়ার্ডের সচেতন জনগনের ব্যানারে র‌্যালি বের করা হয়। সক্যাল ১১টায় র‌্যলীটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনে মিলিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন গ্রাম প্রধান বাহরাম আলী, এলাকাবাসী  রুহুল আমীন,শরিফুল ইসলাম, পাতানুর রহমান, জিয়া মন্ডল, বেদানা বেগম, মোহাম্মদ আলী,মো.টিয়া, যুবনেতা শওকত আলী প্রমুখ।
বক্তারা বলেন, শহর কেন্দ্রের ১ নং ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ উদয়ন মোড়,জিয়ানগর,প্রান্তিকপাড়া, রেলবাগান, হাড্ডিপট্টি,চন্ডিতলা এলাকাগুলো পূর্বে থেকেই মাদকে সয়লাব। তবে ইদানিং এর ছড়াছড়ি ভয়াবহ রুপ নিয়েছে। ধংস হয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। চাঁপাইনবাবগঞ্জ সদর রেলষ্টেশন সংলগ্ন ওই ৬টি এলাকার এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ট্রেন যাত্রীরাও নিরাপত্তাহীনতায় ভূগছেন। এমতাবস্থায় প্রশাসনের জরুরী কঠোর পদক্ষেপ প্রয়োজন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ  বলেন,  মাদক নিয়ে ওই এলাকাবাসীর অভিযোগ পেয়েছি।  বস্তিপ্রধান ওই এলাকাগুলোর মাদক সমস্যার  প্রতি পুলিশের নজর রয়েছে। মাদক নির্মূলে সেখানে অভিযান অব্যহত রয়েছে। চলমান অভিযান আরও জোরদার করা হবে।  


এ জাতীয় আরো খবর