সোমবার, অক্টোবর ১২, ২০২৬

দূর্গপুজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম টানা ৮ দিন বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-১১ ১৭:৫৬:১৪

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দূর্গাপূজা-২০২৬  উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ  স্থল বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে। বন্দর সূত্র জানায়, পুজা উদযাপন উপলক্ষে আগামী ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত  ভারতের মহদীপুর  আন্তর্জাতিক স্থলবন্দর থেকে আমদানী পন্যবাহী কোন গাড়ী সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। অনুরুপভাবে  সোনামসজিদ বন্দর থেকেও কোন রপ্তানী পণ্যবাহী গাড়ী ভারতে প্রবেশ করবে না। তবে এ সময়  দুই ধেশের খালি গাড়ি নিজ নিজ দেশে ফেরৎ যেতে পারবে। বন্ধ শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরে পূণরায় আমদানী-রপ্তানী কার্যক্রম যথারীতি স্বাভাবিক  হবে।
সূত্র আরও জানায়, বন্দরে ৮ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম  বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা প্রতিদিনই উভয় দেশে  সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যথানিয়মে চলাচল করতে পারবেন।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, মহদীপুর এক্সপোটার্স এসোসিয়েশন  এক পত্রে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত  শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ টানা ৮ দিন বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। ২৪ অক্টোবর থেকে বন্দর  পূণরায় সচল হবে বলেও ওই পত্রে উল্লেখ করা হয়েছে।
সেনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, পূজা উপলক্ষে বন্ধকালীন  সময়ে বন্দরে সীমিত আকারে পন্য লোড-আনলোড,পরিবহন,গুদামজাতকরণ সহ কিছু কার্যক্রম চালু থাকবে। 


এ জাতীয় আরো খবর