সোমবার, অক্টোবর ১২, ২০২৬

শু চি স্মি তা

  • নাইবা রাখলে মনে
  • ২০২৬-১০-১১ ১০:৩২:১৪

নাইবা রাখলে মনে আমায় 
আমার তাতে বয়েই গেছে 
 হৃদয় দ্বারের খিলটা এঁটো 
নইলে ফেরার সুযোগ আছে। 

ভাটার টানে যাচ্ছ ফিরে 
আমার তাতে বয়েই গেছে 
কালের নিয়ম কালের হাতে 
জোয়ার আসার সময় আছে। 

বালুকা বেলায় বসে আমি 
সন্ধে তখন গড়িয়ে গেছে
নাইবা ফিরলে তুমি তখন 
আমার তাতে বয়েই গেছে। 

মনের ভেতর খোলা ঝিনুক 
মুক্ত খানা হারিয়ে গেছে 
ছিল কিনা তাও জানিনা 
জানতে আমার বয়েই গেছে। 

ভাবছি কোথায় তোমার কথা?
মনে তো সব রয়েই গেছে 
নাইবা রাখলে মনে আমায় 
আমার তাতে বয়েই গেছে।

 


এ জাতীয় আরো খবর