পৃথিবী থেকে যেন মানুষ হারিয়ে যাচ্ছে
বদলে যাচ্ছে পৃথিবী
বদলে যাচ্ছে ঘর!
অচেনা হচ্ছে আপন-পর!
শুধু বদলায়নি মানুষের আকৃতি
বদলে যাচ্ছে অন্তঃআবরণ
যার বিবরণ থাকছে অজানা
ক্রমান্বয়ে বদলে যাচ্ছে।
বদলে যাচ্ছে পাশের জন-
ঘরে পাখির মতো আসছে- যাচ্ছে,
নীড় একটা, অথচ চোখের আড়ালে
মানুষ সে ভিন্ন।
পদ্ম পুকুর টার মতো উপরে সুন্দর
আবরণ, নীচে অথৈ কালো জল।
এখনই সময় সাবধান হবার,
বদলে যাওয়ার আগেই সমাজের ব্যধি
ঠেকানো দরকার।