শনিবার, জুলাই ২৫, ২০২৬

ফা র জা না ই য়া স মি ন

  • আমি চলে গেলে
  • ২০২৬-০৭-২৪ ১৪:৩৩:০৩

আমি চলে গেলে তোমাকে আর কেউ 
আগলে রাখার মতো থাকবে না।
নিজেকে গুছিয়ে রাখতে শিখো,
দিন শেষে নিজের জন্য সময় রেখো।
সব সুখ নিরদ্বিধায় বিসর্জন দিও না,
কিছু সুখ বুক পকেটে জমিয়ে রেখো নিজের নামে।
আমার মতো ভালোবাসা কারো কাছে পাবে না,
আমার মতো দিন শেষে তোমার পথ চেয়ে কেউ বসে থাকবে না। 
শত অবহেলা আর অভিমান বুকে চেপে,
আর কেউ ভালোবাসি ভালোবাসি বলবে না।
আমি চলে গেলে আড়ালে কাঁদতে হবে, 
আমার স্মৃতিরা ঝোড়ো হাওয়ায় মতো 
তোমাকে এলোমেলো করে দিয়ে যাবে।
আমি আসবো না তোমার গাল ফোলানো 
অভিমানগুলো হাসির বন্যায় ভাসিয়ে দিতে।
তোমার খবর নিতে আমি আর আসবো না,
নিজেকে ভালো রেখো প্রিয় নিজের যত্ন নিও।


এ জাতীয় আরো খবর