শনিবার, জুলাই ২৫, ২০২৬

গো লা ম ক বি র

  • একসমুদ্র অভিমান
  • ২০২৬-০৭-২৪ ১৪:২৯:৫২

বুকের ভেতর কিছু অভিমানের মেঘ জমেছে  
 কিন্তু বৃষ্টি হতে গিয়েও হলো না! 

 বুকের ভেতর কিছু চাপা কষ্ট লুকিয়ে আছে,  
 কষ্টগুলো যেনো সুপ্ত আগ্নেয়গিরি,  
 কখন যে ভয়ায়ক অগ্নুৎপাত ঘটাবে কে জানে! 

 বুকের ভেতর কিছু না বলা কথা জমে আছে, 
 বলতে চেয়েও এক সমুদ্র অভিমানের পাহাড় 
 ডিঙিয়ে হয়নি বলা তোমাকে! 

 হয়তোবা এই একসমুদ্র অভিমানের পাহাড় 
 কোনো একদিন প্রবল বৃষ্টিভেজা 
 দিনে ধসে পড়বে, সেদিন হয়তোবা জীবনকে 
 লালকার্ড দেখিয়ে চলে যাবো পৃথিবী ছেড়ে!


এ জাতীয় আরো খবর