সোমবার, জুলাই ২৭, ২০২৬

সো মা না য়ে ক

  • বিরহ
  • ২০২৫-১১-০২ ১০:৫৫:৫৮

সব গল্পই মিলন হবে? বিরহ তবে হবে কার? 
তোমায় ছাড়াই ভাবব তোমায়। আমার থাকুক সেই অধিকার।
হয়তো তুমি অন্য দেশে, গল্পে তোমার অন্য মুখ 
ভালো আছো, রাখছ যত্নে, এটা ভেবেই আমার সুখ।
আমিও ভীষণ ব্যস্ত থাকি। নিত্যদিনের হাজার কাজ
তারই মাঝে তোমায় নিয়ে আবেগী হই, কাল ও আজ।
যাচ্ছে কেটে ঠিক এভাবে গল্প শুনে, স্বপ্ন দেখে 
তোমার গল্প মিলনান্তক, আমার? শুধু বিরহ এঁকে।
 


এ জাতীয় আরো খবর