মানুষ যখন ভালোবাসায় পড়ে,
তখন তার পুরো পৃথিবীটা বদলে যায় নিঃশব্দে।
সে ভুলে যায় নিজের বুদ্ধি, জ্ঞান,অভিজ্ঞতা-
সব হিসাব মুছে যায় এক মুহূর্তে।
মাথার ভেতর যে যুক্তির রাজত্ব ছিল,
সেটা হঠাৎ লুকিয়ে যায় এক নাম শুনলেই।
তখন সে মানুষ বই পড়ে না,
বরং চোখের ভেতর পড়ে এক মুখের ছাপ।
স্মৃতি খুঁজে বেড়ায় কণ্ঠের মিষ্টি সুরে,
আর হৃদয় তালে তালে বাজে কারও উপস্থিতিতে।
যে মানুষ আগে হিসাব জানত ভালো,
সে এখন শুধু ভালোবাসার অঙ্কে হারিয়ে যায় বারবার।
ভালোবাসা তাকে পাগল করে দেয় না,
তাকে করে তোলে কোমল-
যেন নিজের ভেতর একটা নতুন পৃথিবী তৈরি হয়।
সেখানে কোনো তর্ক থাকে না,
থাকে শুধু এক মানুষের হাসি,
যার জন্য সব কষ্টই হঠাৎ সহনীয় মনে হয়।
মানুষ তখন আর বেশি কিছু চায় না,
চায় শুধু পাশে থাকা,
একটুখানি চোখে চোখ রাখা,
আর বিশ্বাস করতে পারা-
যে ভালোবাসা এখনো নিখাঁদ হতে পারে।