উড়ে যায় পাখি আকাশে
নিচে পড়ে ছায়া,
আমার জন্য হয় নাকি
বন্ধু তোমার মায়া।
মায়া মমতা নেই যদি
কেন করেছিলে প্রেম?
কথা ছিল দুজন দুজনে
হবো রাধা শ্যাম।
শ্যাম কালো রাধা সুন্দর
সুন্দর বুঝি নই আমি,
তাই তুমি করেছো মান
ভাঙ্গাবে কে আমি না তুমি?
মান অভিমান বুঝিনা আমি
তুমি আর আমি,
স্বপনে জাগরণে কল্পনাতে আছো
তুমি শুধু তুমি।