বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

দাগনভূঞায় ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মানববন্ধন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৭-২৬ ০০:১৯:৩৫

দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি।
ফেনীর দাগনভূঞার এফটিসি মার্কেটে সংঘটিত দিনে-দুপুরে দু:সাহসিক চুরির সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার বিকাল ৬ টার সময়, দাগনভূঞা বাজারে, ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটনের সভাপতিত্বে ও এফটিসি মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির  সভাপতি নিজাম উদ্দিন হায়দারের সঞ্চালনায় প্রতিবাদ ও বিক্ষোভ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা বিআরডিবির চেয়ারম্যান নজির আহম্মদ, পৌরসভার সাবেক প্যানল মেয়র কামাল হোসেন,ঠিকাদার সমিতির সভাপতি ইমাম হোসেন মিল্টন,
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল,ভুক্তভোগী রিমনসহ সকল মার্কেট সমিতির সভাপতি, সম্পাদক। 
বক্তারা বলেন দাগনভূঞা বাজারে ইদানীং চুরি বেড়ে যাওয়ার প্রশাসনকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানান। ব্যবসায়ী নেতারা আরো বলেন প্রশাসন এই চুরি বন্ধের ব্যবস্থা না করলে আরো বৃহৎ আন্দোলনের ডাক দিবে।  প্রয়োজনে ব্যবসা বন্ধ করে রাস্তা নেমে আসবেন।
উল্লেখ্য গত শুক্রবার দাগনভূঞা এফটিসি মার্কেটের নীচ তলায় মোবাইল পয়েন্ট দোকান থেকে জুমার নামাজের সময় সাটার খুলে নগদ টাকা, মোবাইল সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়। তারই প্রতিবাদে শনিবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ জাতীয় আরো খবর