শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

জে বু ন্নে ছা মু নি য়া

  • কেমন মানুষ?
  • ২০২৫-০৯-২৬ ০৯:৩৬:৩৯

পাশ দিয়ে হেঁটে যায় চেনা মানুষ 
তবু  চিনতে পারি না।
অ-পরিচিতের ভিড়ে চেনা মুখও অচেনা লাগে;
রোদের মতন মানুষ,ছায়ার মতোন মানুষ
মানুষের চেহারায় অ -মানুষ।
সব স-ব বড় অচেনা লাগে,
বার বার হোঁচট খেয়েও ফিরে আসি
খুব কাছে গিয়ে আবার দেখি
হ্যাঁ, মানুষই তো
কিন্তু কেমন মানুষ?
 

 


এ জাতীয় আরো খবর