সোমবার, জুলাই ২৭, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • গন্তব্য
  • ২০২৫-০৯-২০ ১৫:০৪:০০

পথের ধুলো মিশে যায় আমার নিঃশ্বাসে,
তবু থামি না-
কারণ জানি, শেষ প্রান্তে আলো জ্বলে।

স্বপ্নের মানচিত্র বুকে নিয়ে হাঁটি,
হারাই অন্ধকারে, আবার খুঁজি দিশা।

ক্লান্তি এসে কাঁধে বসে-
আমি তবু তাকে নামাই,
কারণ আমার নামেই লেখা আছে যাত্রা।

গন্তব্য কেবল দূরত্ব নয়,
এটা আমার ভেতরের জয়,
আমার নিজের গল্পের পূর্ণচ্ছেদ।

 

এ জাতীয় আরো খবর