পাইকগাছা (খুলনা):
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কৃষক দলের পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গদাইপুর বাজার চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।
কৃষক দলের উপজেলা শাখার সভাপতি মো: মেছের আলী সানার সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা: মোঃ আব্দুল মজিদ (সন্মেলন প্রস্তুতি কমিটি)। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, মিজান জোয়াদ্দার, আসাদুজ্জামান খোকন, মোকলেসুর রহমান কাজল, আসাদুজ্জামান মামুন, শহিদুর রহমান, আজিবর রহমান, সেকান্দার আলী, তৈয়েবুর রহমান, আসাদুল ইসলাম, রাসেল, জাবেদ আলী, সেকেন্দার আলী, প্রদীপ রায়, সাহেব শাহিন, ডাঃ শাহামত আলী,আমানুল্লাহ, আজিবর রহমান, মুক্তার হোসেন, শাহীনুর সরদার,জয়নাল গাজী ও ভোলা সহ অন্যদন্যরা।