বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

ডিএল জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সন্তোষ প্রকাশ

  • খোকন চন্দ্র দাস
  • ২০২৬-০৭-২২ ১৩:৪৭:১৯

ডেমোক্রেটিক লীগ (ডিএল) জাতীয় নির্বাহী কমিটির সভা ২২ জুলাই ২০২৬ বুধবার বেলা ১১ টায় দলের বিজয় নগরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ডিএল জাতীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক নেতা মইনুদ্দীন কাদেরী শওকত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতির উপর উদ্বোধনী বক্তব্য রাখেন ডিএল জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, ৯০’র গণঅভ্যূত্থানের প্রখ্যাত ছাত্রনেতা খোকন চন্দ্র দাস। বক্তব্য রাখেন ডিএল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন, সুজন চক্রবর্তী, মোঃ রেজাউল করিম, সিরাজুল ইসলাম বাবু, এহসানুল কবির দুলাল, সোহেল চৌধুরী, লিটন তালুকদার, সজিব দাস, আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।
সভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত ২০ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরীক দল ও নির্যাতিত নেতাদের সাথে মতবিনিময় করে সংগ্রাম ও সরকার পরিচালনায় আন্দোলনরত সকল দলকে নিয়ে কাজ করার পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে ইতিবাচক বার্তা দেয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। সভায় বলা হয়, দীর্ঘ সতের বছর ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এবং নির্যাতিত হয়ে দেশের মজলুম জনগণ বর্তমান সরকারকে নির্বাচিত করে ক্ষমতায় বসিয়েছে। কোন ভুল, বিভেধের কূটচাল, আত্মম্বরিতা ও বিলাসিতার কারণে জাতীয় ঐক্য বিনষ্ট ও জনগণ যাতে হতাশ না হয় সেদিকে সরকারকে তীক্ষè দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।
চলতি বছরে একটি যুগ ও সময়উপযোগী বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভায় অভিনন্দন জানানো হয়।
 

 


এ জাতীয় আরো খবর