রবিবার, জুলাই ২৬, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • মেঘময় নিশ্বাসের ঘনঘটা
  • ২০২৫-০৫-৩১ ২০:২০:২২

বৃষ্টির দেয়ালে আঁকা মেঘের নিনাদ 
হৃদয়ের ঘর জুড়ে ঠান্ডা বাতিঘর 
একা বসে রাত দিন ভেজা বাতাসের নিশ্বাসে- 
ভরাই বুকের উঠোন।
বিষন্ন শ্মশান মাঠে জ্বলে থাকা জ্বোনাকির মত
স্মৃতির পরাগ হাতড়াই -, অন্জলী ভরে নিই
ধেয়ে আসা নিমগ্ন মেঘকণায়।
বুকের গহীনে জমে আষাঢ়ের শ্রাবণের 
জলবতী উচ্চারণ, মেঘময় নিশ্বাসের ঘনঘটা।

 


এ জাতীয় আরো খবর