রবিবার, জুলাই ২৬, ২০২৬

সুখ বিলাসী মন

  • গোলাপ মাহমুদ সৌরভ
  • ২০২৩-০৭-২৯ ২৩:৩৭:১৭

সুখ বিলাসী মন তোমার 
হাজার স্বপ্ন চোখে, 
যখন তখন পাল্টে যাও
বিষের হাসি মুখে। 

ডানা মেলা পাখির মতো 
উড়ে বেড়াতে চাও,
নতুন সুখের নীড় খুঁজে 
তাইতো উড়ে যাও। 

পোষা পাখি যে উড়ে যাবে
যন্ত্রণা দিয়ে মনে, 
নতুন করে সে বাসা বাঁধবে 
অচেনা এক বনে। 

মন পাখি যে পোষ মানে না 
ছিলো নাতো জানা,
আমার মনে উড়তে তারে
করতাম আমি মানা।


এ জাতীয় আরো খবর