শনিবার, মে ৩০, ২০২৬

পা শা মো স্ত ফা কা মা ল

  • আশার পিদিম
  • ২০২৪-০২-১০ ২৩:২৯:২৬

কেমন আছো করছোটা কী
ভাব সাগরে ডুব?
নীরবতায় তোমার কথা
পড়ছে মনে খুব। 

সেই যে কবে সাঁঝের বেলা
আধো আলোছায়
দেখতে তোমায় ছুটে গেছি
তোমার আঙিনায়। 

তুমি ছিলে অন্তঃপুরে
অপেক্ষাতে আমি
আঁধার ক্রমে ঘনিয়ে এলো
রাত্রি এলো নামি। 

হয়নি তোমার মুখ দরশন
পাইনি দেখা, তবে
ভেবেছিলাম একদিন ঠিক
দেখা হবেই হবে।
 
কবে কখন দেখা হবে
নেই সে' সময় ক্ষণ
মনের ভেতর আশার পিদিম
জ্বলছে আজীবন।


এ জাতীয় আরো খবর