সারা দিন খেলে দাদু করে নাতো ভুল, সাজতে সে ভালোবাসে মাথায় গুঁজে দুটি ফুল।
বারবার হাত তুলে দেখে ভেবে না পাই কুল, নিজেকে ভাবে পরী এক হাত দু'টি তুলতুল।
আষাঢ়ে মেঘের মতো কাজল কালো চুল, সবুজ ঘাসে বসে দাদু বাতাস বহে মৃদুল।