চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঈশ^ও চন্দ্র কর্মকার (১৯) নামে এক আম শ্রমিকের মৃত্যু হয়েছে| তিনি চককীর্তি ইউনিয়নের চাঁদপুর স্খুলপাড়া গ্রামের তপন কর্মকারের ছেলে| স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার(২৭ জুলাই) দুপুর ২টার দিকে ঈশ^র একই ইউনিয়নের লহলামারি গ্রামের একটি আমবাগানে আমগাছে লোহার মই নিয়ে আমে কাগজের প্যাকেট (ব্যাগ) পরানোর কাজ করছিলেন| এক পর্যায়ে মইটি একটি গাছ থেকে সরাতে গিয়ে অসাবধানতাবশত: পাশ দিয়ে যাওয়া ˆবদ্যূতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে আসলে মই এর সাথে সাথে ঈশ^রও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন|
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে| এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি|