মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আ ফ সা না আ ক্তা র আ ফ সু

  • পৃথিবীর সব কষ্ট এসে
  • ২০২৬-১১-০২ ১৯:০৮:০৩

পৃথিবীর সব কষ্ট এসেও
পারবে না তোমাকে, করে দিতে পর,
এই ভালোবাসা থাকবে চিরদিন 
থাকবে তোমারই শুধু, এই অন্তর। 

বিরহের মেঘ নিয়ে যত পুড়ে মন
তবু ভাবি তোমাকে আমারই জীবন, 
অভিমান করে যত থাকো না দূরে
জেনো রেখো ভালোবাসা, যাবে না মরে,
যতদিন নিঃশ্বাস থাকবে দেহে
থাকবে আমারই শুধু, আসে যত ঝড়।

ফুলেতে কাটা আছে, জানে যে সবাই
তোমাকেই কাটা ভেবে, জীবন সাজাই,
নদী ভাঙে তার কূল, তুমি ভাঙো মন,
আমি সেই ভাঙা কূলে, বেঁধেছি জীবন 
যতদিন সূর্য ঝরাবে আলো, 
তোমাকেই ভালোবেসে বাঁধবো যে ঘর।


এ জাতীয় আরো খবর