মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধি কমিটির কার্যক্রম নিয়ে দু’পক্ষের দ্বন্দ,৩ ককটেল উদ্ধার,আহত ১,আটক ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-০২ ২২:৩৯:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ শহরে  মাদকবিরোধি কমিটির কার্যক্রম নিয়ে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দু’পক্ষের  উত্তেজনায় বাড়ি ভাংচুর ও  মারামারির ঘটনা ঘটেছে। স্থার্নীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার(২ অক্টোবর) বিকাল পৌনে ৪ টার দিকে পৌর ১ নং ওয়ার্ডের প্রান্তিকপাড়া (জিয়ানগর) এলাকায় ঘটনার সময় পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৩টি  অবিস্ফোরিত ককটেল। ঘটনায় আহত হয় অন্তত: ৬/৭ জন। তাঁদের একজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ২ জনকে আটক করেছে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ প্রাথমিক তদন্তের পর বলেন, ওই এলাকায় মাদকের সমস্যা রয়েছে। এরই প্রেক্ষিতে  সম্প্রতি গঠিত মাদকবিরোধি কমিটির কার্যক্রম নিয়ে একই এলাকার দু’পক্ষের পূর্ব শত্রুতা ছিল। সোমবার বিকালে এরই জেরে কমিটির সদস্য  পাতানুর রহমানের বাড়ি ভাংচুর করে প্রতিপক্ষ। এ সময় দু’পক্ষের মারামারি হয় ও আহতের ঘটনা ঘটে। মহল্লার গলির ভেতর থেকে উদ্ধার হয় ৩টি ককটেল। আটক করা হয় দুজনকে।
ওসি আরও বলেন, ঘটনার  বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরই ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা যাবে। ঘটনার ব্যাপারে একপক্ষের অভিযোগের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

 


এ জাতীয় আরো খবর