মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল নেশাজাতীয় ভারতীয় ১৯৪ বোতল সিরাপ ও ২০ বোতল বিদেশী মদ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-০২ ১৮:৩৩:৪৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আমবাগানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)  অভিযান চালিয়ে নেশাজাতীয় ভারতীয় ১৯৪ বোতল সিরাপ এবং ২০ বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে। এসআরবি জানায়, রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সতেরশিয়া চামা গ্রামের একটি আমবাগানে  অভিযান চালানো হয়। এ সময় বাগানে পড়ে থাকা কয়েকটি প্লাষ্টিকের বস্তায় রাখা ৯৮ বোতল কফ রিলিফ,৯৬ বোতল ফায়ারডিল এবং ২০ বস্তা বিদেশী মদ পাওয়া যায়।
সোমবার(২ নভেম্বর) দুপুর পৌনে ২টায় এসআরবি-৫ ব্যাটালিয়নের  চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে  সন্দেহজনক কাউকে  পাওয়া না যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা  সম্ভব হয় নি। জব্দ  মাদকদ্রব্য  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর