মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

সখিপুরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৬-১১-০২ ২২:২৯:৫৭

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) পৃথকভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মৃত মিন্টু মিয়ার ছেলে রাকিব হোসেন (২৫), ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকার শাহিনুর রহমানের ছেলে মো. জাহিদ হাসান (৩৫), ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৩৫) এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জুলহাস মিয়া (২৮)। জুলহাস বর্তমানে সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত নিয়মিত মামলা করা হয়েছে।
এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


এ জাতীয় আরো খবর